বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সম্প্রতি যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম জাহাঙ্গীর আলম। তিনি জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মোল্যা মেসবাহউদ্দিন আহমেদ ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি