মানুষ হত্যাকারীরা মুসলমান হতে পারে না: আসাদুজ্জামান নূর

 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজধানীর গুলশানে হামলাকারীরা ২০ জন অসহায় নর-নারীকে হত্যা করে লাশের ওপর বসে চা কফি খায়, রক্তাক্ত হোটেলে বড় চিংড়ি মাছ দিয়ে ভাত খায় তারা মুসলমান হতে পারে না।
 
তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে নুর বলেন, ইসলামের অপব্যাখা দিয়ে একটি চক্র স্কুল কলেজের শিক্ষার্থীদের জঙ্গি বানিয়ে মানুষ হত্যা করছে।
 
শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ভালো আছি, সকলে আরো ভালো থাকতে চাই। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছে। এখন আমাদের কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর চেতনায় দেশটাকে এগিয়ে নেয়া।