চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় দেড়শ পিস ইয়াবাসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর সাতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পলাশ হোসেন একই এলাকার মো. বাবুর ছেলে।
 
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে দেড়শ পিস ইয়াবা পাওয়া গেছে।
 
ইত্তেফাক/এমআই