পরশুরাম সীমান্তে ৩ নাইজেরীয় আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আরও তিন নাইজেরীয় নাগরিককে আটক করা হয়েছে। সীমান্তের মুহুরী নদীর কাউতলী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার রাতে তাদের আটক করে পুলিশ। 
 
এরা হলেন- ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২)।
 
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, গত রাত সাড়ে ১০টার দিকে মুহুরী নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ তিন নাইজেরীয় নাগরিককে পুলিশ আটক করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।
 
ওসি কাশেম জানান, আটককৃত নাজেরিয়ান নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ব্যাপারে জিঙ্গাসাবাদ করছে পুলিশ। অবৈধ প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্চে।
 
উল্লেখ্য, এর আগে গত ৩ অগাস্ট পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় এক নাইজেরীয় নাগরিককে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।