শিবপুরে শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

নরসিংদীর শিবপুর উপজেলায় আজ শনিবার বেলা ১১টায় সারাদেশের মতো শিবপুরে শেখ রাশেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
 
শিবপুরে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। সেগুলো হলো- মজলিশ পুর উচ্চ বিদ্যালয়, বাজনাব আবুল ফয়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়, পুটিয়া উচ্চ বিদ্যালয়, কামরাব উচ্চ বিদ্যালয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো গোলাম ফারুকসহ প্রধান শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়ের শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্যরা।