মেহেরপুর সদর উপজেলায় সাচের ছোবলে সাব্বির হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
সাব্বির হোসেন সদর উপজেলার আমঝুপি পশ্চিমপাড়া এলাকার রেজাউল-হকের ছেলে ও আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
সাব্বির হোসেনের মা আনুয়ারা খাতুন জানান, ভোর রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় সাব্বির হোসেনকে সাপে কাটে। যন্ত্রণায় সাব্বির চিৎকার করে উঠলে তার মা পোকা-মাকড় কামড় দিয়েছে ভেবে ক্ষতস্থানে চুন লাগিয়ে দেন। পরে তার যন্ত্রণা আরো বেড়ে গেলে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় সাব্বিরকে। সেখানে সাব্বির মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ইত্তেফাক/এএসএস