নাটোরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি এলাকায় ট্রেনে কাটা পড়ে মিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিনা বেগম উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।
 
নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার অশোক কুমার জানান, মিনা বেগমের স্বামী বাগাতিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে মিনা বেগম (২৭) বাড়ি থেকে স্বামীর জন্য খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে লক্ষণহাটীতে রেল লাইন পার হওয়ার সময় সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
 
ইত্তেফাক/ইউবি