রাজশাহী নগরভবনের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক নগরভবনে পৌঁছলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছরের ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।