রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে ‘পুরোপুরি উন্মাদ’ বলে অভিহিত করেছেন বিখ্যাত অভিনেতা ও রবার্ট ডি নিরো। তিনি বলেন, ট্রাম্পের প্রেসিডেন্ট পদে নির্বাচন করা উচিত না।
ডি নিরোর কিংবদন্তি হয়ে যাওয়া ‘ট্যাক্সি ড্রাইভার’ সিনেমার ডিজিটাল ভার্সন উন্মুক্ত করার দিনে ডি নিরো বলেন, এটা অদ্ভুত যে ডোনাল্ড ট্রাম্পকে মানুষ পছন্দ করে। সে যেখানে আছে সেখানে তার কোনোভাবেই থাকা উচিত না। সে যা বলছে তা সম্পূর্ণ পাগুলে, সে বদ্ধ উন্মাদ।
শুক্রবার রাতে বসনিয়ার রাজধানী সারায়েভোতে চলচ্চিত্র উৎসবে তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। ১৯৯২-৯৫ পর্যন্ত সার্বিয়া কর্তৃক আগ্রাসনের শিকার হওয়ার স্মৃতি স্মরণে আয়োজিত চলচ্চিত্র উৎসবে ডি নিরো বলেন, আমি এই পুরস্কার যতেœর সঙ্গে সংরক্ষণ করবো। আমার মনে হয় না কোনো সারায়েভোর মতো কোনো শহর ট্রাজেডির মধ্যে এত হৃদয় দিয়ে লড়াই করেছে। রয়টার্স।