পিরোজপুরে ১২শ’ ৩০ পিস ইয়াবাসহ নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের শেখপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক নেছার পিরোজপুর পৌর শহরের শেখপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখপাড়া এলাকার বাসা থেকে ইয়াবাসহ নেছারকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১২শ’ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে