সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
সীতাকুণ্ড উপজেলার শুকলালহাটে সড়ক দুর্ঘটনায় মো. হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। রবিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
 
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ি ইনচার্জ মিজানুল ফাহমী বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার হাসান ঘটনাস্থলেই মারা যান।
 
 
 
ইত্তেফাক/কেকে