হাতিয়ায় কার্গো জাহাজডুবি, ১৩ জনকে জীবিত উদ্ধার

 
নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিংচরের পাশে মেঘনায় মালবাহী একটি কার্গোজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রবিবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জাহাজের মাস্টারসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 
 
উদ্ধারকৃতদের মধ্যে আসাদুজ্জামান (৪৫), শাহাদাত(৫৫), বিল্লাল(২৭), দেলোয়ার(২৭), শাহিন(২২), শাওন(১৮), ইব্রাহীম(২৩), কামরুল(২৫), রামিম (১৯), এমরান(২৭), বাবুল(২৩)ও ইউনুছ (২৪)-এর নাম জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে হাতিয়ার কেরিং চরের মেঘনা উপকূলে মালবাহী কার্গো জাহাজ কামরুন্নাহার-৩ ডুবে যায়। 
 
খবর পেয়ে হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। তিনি জানান, প্রচণ্ড ঢেউয়ে জাহাজটি ডুবে যায়।
 
ইত্তেফাক/এএসএস