চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে বৃহস্পতিবার বিকেল ৫টায় যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে হানিফ (৬০) নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যক্তি জিন্নাগড় ৩নং ওয়ার্ডের মৃত এমদাদ আলী সর্দারের পুত্র। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন জানান, উদ্ধার কাজ পরিচালনায় ডুবরী দল নিয়ে তারা নদীতে উদ্ধার অভিযানে আছেন। বৃহস্পতিবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।