প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা
সদর শাখার সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা সদর শাখার সমাবেশ ও কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সদরের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপর্ণা রানী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহিদ দুলদুল। বক্তব্য রাখেন ইকবাল হোসেন, দেওয়ান মাহবুবা হক নূপুর প্রমুখ। পরে শাহনাজ পারভীনকে সভাপতি, মো. আব্দুল ওয়াহাব খানকে সিনিয়র সহ-সভাপতি, মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক, রেজিয়া আক্তারকে মহিলা সহ-সভাপতি, শরীফ আহমেদকে সাংগঠনিক সম্পাদক এবং শামসুন্নাহার বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট নেত্রকোনা সদর শাখার প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
জেন্ডার, দুর্নীতি ও সুশাসন বিষয়ক কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার, দুর্নীতি ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর নূর, সদস্য নন্দিতা গুহ, মোহাম্মদ আরজু, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম, এরিয়া ম্যানেজার মাসুদুল আলম প্রমুখ।
আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা পৌরসভা পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয় (কিন্ডার গার্টেন) স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে দিনভর ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ূন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ প্রমুখ।
কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বৃহস্পতিবার বিকালে আগৈলঝাড়ায় কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনজিও কারিতাস এর আয়োজনে উপজেলার বাকাল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। কারিতাস’র সুফল-২ প্রকল্প প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি কেএম আজাদ রহমান। আরও বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্প মনিটরিং অফিসার জয়ন্তী ভি গোমেজ, এটিও নোবেল বিশ্বাস প্রমুখ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে সমাবেশ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়াম সুলতানার (কলস) সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কানকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের খায়রুনেছা ভবনে এর আয়োজন করা হয়। উপজেলার কেশারপাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বেলাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও মামুন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়াম সুলতানা, কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরিয়াম সুলতানার স্বামী আবু বক্কর ছিদ্দিক ভুঁইয়া, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম কবির প্রমুখ। পরে রাতে মরিয়াম সুলতানার নেতৃত্বে কানকিরহাট বাজারে কলস প্রতীকের সমর্থনে মিছিল বের করা হয়।
পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা শুক্রবার সকালে আখাউড়ায় পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আখাউড়া শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে ৩০ জন ছেলে-মেয়েকে শার্ট-প্যান্ট, জামা ও প্যাকেট খাবার দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, আজাদ মিয়া, অ্যাডভোকেট রাফিউদ্দিন প্রমুখ।
জেলেদের সাঁতার প্রতিযোগিতা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শুক্রবার সকালে জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পানগুছি নদীতে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অতিথি ছিলেন সহকারী উপজেলা মত্স্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী, থানা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দি্ক, উপজেলা মত্স্যজীবী লীগের সভাপতি মুনসুর আলী খান, সাধারণ সম্পাদক আলামিন শেখ, উপজেলা মত্স্যজীবী সমিতির সভাপতি আবু সালেহ ফরাজি প্রমুখ।
রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সংলাপ
রংপুর অফিস বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। মা ও শিশুবান্ধব নগরী হিসেবে রংপুর মহানগরকে গড়ে তোলার লক্ষ্যে রংপুর সিটি করপোরেশন ও ইউনিসেফের আয়োজনে নর্থ ভিউ হোটেলের সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান মো. নজিবুল্লাহ হামীম, প্রোগ্রাম স্পেশালিষ্ট আনোয়ার হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র সামসুল হক ও মাহামুদুর রহমান টিটু। রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন।
গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি স্মরণে র্যালি
মাগুরা প্রতিনিধি শুক্রবার মাগুরায় নানা আয়োজনে উত্সবমুখর পরিবেশে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৪তম আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়।র্যালি শেষে নিজনান্দয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে বিশেষ পূজা ও রঙ খেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সের নারী পুরুষ ও শিশুরা রঙ খেলায় অংশ নেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী চিন্মায়ানন্দ মহারাজ অনুষ্ঠান পরিচালনা করেন।
কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
মনপুরা (ভোলা) সংবাদদাতা বৃহস্পতিবার মনপুরা কারিতাস মুক্তি প্রকল্প-২ এর উদ্যোগে উত্তর সাকুচিয়া ইউনিয়নে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ মাঠে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস মুক্তি প্রকল্প-২ এর ফিল্ড সুপার ভাইজার (মাঠ কর্মকর্তা) মো. নজরুল ইসলাম। মেলা উদ্বোধন করেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন। কারিতাস মনিটরিং-ই ভ্যালুয়েশন কর্মকর্তা মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, কারিতাস ঢাকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা আয়রিন মুরমু, কারিতাস বরিশাল অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা মার্শেল রতন গুদা প্রমুখ।