কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রাতে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ফুটবল দলের সাবেক খেলোয়াড় হীরক জোয়র্দ্দারের নেতৃত্বে পৌরসভার টুইন কোয়ার্টার বস্তি, আদিবাসী কোলপাড়া, সর্দ্দারপাড়া, আশ্রায়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।
এ সময়ে উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক নাহিদুজ্জামান, রাজিব, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল, ১নং ওয়ার্ডের সভাপতি মুন্না, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, বহুল আলোচিত বাংলাদেশ আইডলের সেরা ১০ এর কন্ঠ শিল্পী শ্রাবণ জুয়েল, ফুটবলার রানা, আব্দুল মালেক জোয়ার্দ্দার, মোহন ও মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক / এ এন