সখীপুরে ৬ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার বিকেলে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম আদালত পরিচালনা করেন। এ সময় ওই ছয় দোকান থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
আদালত সূত্রে জানা গেছে, সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মুখতার ফোয়ারা চত্বরের পাশে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আল-মদিনা ড্রাগ হাউসের মালিক রমজান আলী, স্বাধীন ফার্মেসির মালিক আবদুস ছবুর, খান মেডিকেল হলের মালিক আবদুল আলীম খান, ডক্টরস্ ফার্মার মালিক রাজু আহমেদ, দুই ভাই ফার্মেসির মালিক শফিকুল ইসলাম ও শুকতি ফার্মেসির মালিক শরিফুল ইসলামকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
 
 
 
ইত্তেফাক/ইউবি