দিনাজপুর শহরে ইসলামী ছাত্র শিবির পরিচালিত একটি কোচিং সেন্টার থেকে সংগঠনটির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার শহরের পাহাড়পুর এলাকায় এ অভিযানে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিবিরের ঢাকা মহানগরের সাবেক অফিস সম্পাদক তোজাম্মেল হক ওরফে বকুল (২৫), নীলফামারীর জলঢাকার মঞ্জুরুল ইসলাম (২৪), ঠাকুরগাঁওয়ের হরিপুরের আব্দুল করিম ওরফে রেজাউল করিম (২২), রানীশংকৈলের সাইদুল ইসলাম (২২), মোহাম্মদ আলী (২২), পঞ্চগড়ের তেঁতুলিয়ার আছাহাক আলী (২৫), দিনাজপুরের বিরলের জুয়েল রানা (২৫), চিরিরবন্দরের তানজুরুল ইসলাম (২২), বোচাগঞ্জের হাবিবুর রহমান (২২), সদরের মনিরুজ্জামান মনির (২২) ও ইমতিয়াজ হোসেন (২২)।
কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গ্রেফতার সবাই শিবিরের সক্রিয় কর্মী এবং এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা সবাই ‘পৃথিবী’ কোচিং সেন্টারে শিক্ষকতার ‘ছদ্মবেশ’নিয়ে এখানে অবস্থান করছিলেন।
ইত্তেফাক/ইউবি