মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে মাহিন (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষ্মণা গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন লক্ষ্মণা গ্রামের আসাদ মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাহিন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি