সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাজিরের ঘের থেকে ইদ্রিস আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। ইদ্রিস আলী ওই এলাকার আবু মুছার ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বাড়ির একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি