সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর শতকরা ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২৭টি পাইলিং কাজ সম্পন্ন হয়েছে।
বুধবার মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, অনেকে মনে করছেন এখনো পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে না। তাদের জন্য সুখবর, আগামী ডিসেম্বরে পদ্মার সেতুর পিলারের উপর দুইটি স্প্যান বসানো হবে। এরপরই পদ্মা সেতু দৃশ্যমান হতে থাকবে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস এবং পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।-বাসস।
ইত্তেফাক/এএসএস