বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

দৈনিক আমাদের সময়ের বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্তকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে তানজিদ রহমান প্লাবন নামে এক যুবক।
 
মঙ্গলবার রাতে এ ঘটনায় সাংবাদিক প্রদীপ মোহন্ত শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
জিডিতে বলা হয়, সোমবার বিকেলে মোবাইল ফোনে ফেসবুকের একটি স্টাটাসকে কেন্দ্র করে প্লাবন এই হুমকি দেয় মোহন্তকে। প্লাবন শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বন্তেঘরি মহল্লার মোজাফ্ফর হোসেনের ছেলে। 
 
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করেত ব্যবস্থা নেয়ার জন্য একজন এএসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।’