কুমিল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে সায়মন হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার গোমতী নদীতে এ দুর্ঘটনা ঘটে। শিশু সায়মন চাঁনপুর গ্রামের ভ্যান চালক সুমন আহমেদের ছেলে।

 
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সায়মন বাড়ির পাশের গোমতী নদীর পাড়ে খেলতে যায়। খেলার ছলে হঠাৎ সে নদীতে পড়ে যায়। স্থানীয়রা শিশু সায়মনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ এএন