সিলেটে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

সিলেট নগরীর জিন্দাবাজারে এলিগেন্ট শপিং সেন্টারে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী করিম বক্স মামুনের মৃত্যু হয়েছে।
 
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোরে তিনি মারা যান। এদিকে মামুনের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুরে  ব্যবসায়ীরা জিন্দাবাজার-জল্লারপাড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা হত্যাকারীর গ্রেফতার দাবি করেন।
 
এ সময় ব্যবসায়ীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট সিটি  কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
 
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শেখ মকন মিয়া, নজমুল হক, আব্দুর রকিব সিকদার, রিয়াদুল হাসান রুহেল, সুহেল আহমদ সাহেল, আব্দুল আজিজ পাবেল, মেহদী কাবুল, মাহবুবুল আলম মিলন প্রমুখ।
 
গত মঙ্গলবার দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের পেটে ছুরিকাঘাত করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি