বিরল রোগে আক্রান্ত রিপনকে ঢামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ

বিরল রোগে আক্রান্ত পীরগঞ্জের শিশু রিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছে ঠাকুরগাও সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড।
 
শিশু রিপনের জন্য গঠিত এ মেডিকেল বোর্ডের প্রধান ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খায়রুল কবির  বুধবার ইত্তেফাককে জানান, এ রোগের চিকিৎসা স্থানীয়ভাবে করার সুযোগ না থাকায় শিশুটিকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
এদিকে মঙ্গলবার শিশু রিপনের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শিশুটির পিতা মহেন্দ্র নাথ ও মাতা গোলাপী রানীর হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
 
রিপনের পিতা মহেন্দ্র নাথ জানান, ২-১ দিনের মধ্যে তিনি ছেলেকে নিয়ে ঢাকা যাবেন।
 
 
ইত্তেফাক/ইউবি