তিন থেকে সাত বছর বয়সী ৯ জন শিশুকে ধর্ষণ করেছে ২০ বছর বয়সী এক যুবক। দিল্লির গুরুগ্রামের এক বস্তিতে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে সোমবার ঝাঁসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপরই ওই যুবক পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দেয়। মঙ্গলবার ওই ব্যক্তিকে ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
গুরুগ্রাম পুলিশের কর্মকর্তা সুভাষ বোকেন জানান জানান, ‘শিশুদের খাবার, মিষ্টি অথবা অর্থের লোভ দেখিয়ে কোনও পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করতো।ধর্ষণ করার আগে শিশুদের পা ভেঙে দিত। তারপর ধর্ষণ করে তাদের খুন করতো। এর মধ্যে গুরুগ্রামে ৩টি, ঝাঁসিতে ১টি এবং গোয়ালিয়রে ১টি শিশুকে ধর্ষণ করে খুন করে সে।’
আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
সুভাষ বোকেন জানান, ‘অভিযুক্তের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তিন শিশুকে ধর্ষণ করে হত্যা মামলা রুজু করেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো উকিলই ওই ব্যক্তির হয়ে লড়াই করার ইচ্ছাপ্রকাশ করেননি।’
ইত্তেফাক/বিএএফ