ধামইরহাটে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে  আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি সানোয়ার হোসেনকে (৪৬) একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সানোয়ার হোসেন উপজেলার দিলালপুর গ্রামের মাে. ওসমান আলীর ছেলে।
 
ধামইরহাট থানার অফিসার ইনচাজ সিকদার মশিউর রহমান জানান, আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি সানোয়ার হোসেন দীর্ঘ থেকে পলাতক ছিলেন। 
 
গােপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, বুধবার রাতে ছানােয়ার হােসেন তার নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়টি নিশ্চিত হয়ে আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ সানোয়ার হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়।
 
ওসি আরো জানান, সানােয়ারের বিরুদ্ধে জেলার পার্শ্ববর্তী পত্নীতলাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআই