বরিশাল বোর্ডে পাসের হার ৭০.১৩ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ।
 
বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার ফলাফল ঘোষণা করেন।
 
তিনি জানান, এ বছর পাসের হার ৭০.১৩ শতাংশ যা গত বছরে ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। এ বছর  ৩১৫টি কলেজের ১০৯টি সেন্টারে ৬২ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬১ হাজার ৫৩৮ জন।
 
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ১৫৭ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৮৭ জন, গতবছর জিপিএ ৫ এর সংখ্যা ছিলো এক হাজার ৩১৯ জন।
 
এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। তবে জিপিএ-৫ এ আনুপাতিক হারে মেয়েদের সংখ্যা কম।
 
ইত্তেফাক/এএসএমইউ