সিলেটে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৬৮.৫৯

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। এ বোর্ডে গতবছর পাশের হার ছিলো ৭৯ দশমিক ৩৮ শতাংশ। এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩৩০। ছেলেদের পাশের হার ৭০ দশমিক ৩১ ও মেয়েদের পাশের হার ৬৭ দশমিক ১১ শতাংশ।
 
বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
 
বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৪৩ হাজার ৮৭০জন। এ বোর্ডে এবার সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।