তাস খেলায় মত্ত হয়ে শিশু সন্তানকে হারালেন বাবা

জয়পুরহাটের কালাই উপজেলায় তাস খেলায় মত্ত হয়ে বাবা তার সাড়ে তিন বছরের শিশু সন্তানকে হারালেন।
 
জানা গেছে, বুধবার বিকালে উপজেলার বানিহারা গ্রামের আতাউর রহমান নিজ বাড়ি থেকে তার সাড়ে তিন বছরের ছেলে সন্তান ইনাম বাবুকে নিয়ে পার্শ্ববর্তী মালীপাড়াতে বেড়াতে যায়। সে সময় মালী পাড়ার একটি পুকুর পাড়ে তাস খেলা চলছিল। আতাউর রহমান তার সন্তানকে নিয়ে ওই তাসের বোর্ডে খেলতে বসে। খেলায় মত্ত হয়ে নিজের সন্তানের কথা তিনি ভুলে যান। শিশু ইনাম কোনো এক সময় খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায়। তাস খেলা শেষে সন্ধ্যায় ছেলের কথা মনে পড়লে আশপাশে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে মালীপাড়ার ওই পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।
 
উপজেলার আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।     

 

ইত্তেফাক/এএসএমইউ