এইচএসসি : যশোর বোর্ডে তলানিতে কুষ্টিয়া জেলা

এইচএসসির ফলাফল যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে তলানিতে রয়েছে কুষ্টিয়া জেলা।
 
পাসের হারের ভিত্তিতে যশোর শিক্ষাবোর্ডের তালিকায় এ চিত্র উঠে এসেছে।
 
বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা জেলা থেকে ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৯ হাজার ৪১৫ জন। পাসের হার ৮৭ দশমিক ৯০। পাসের হারের দিক থেকে খুলনা জেলা শীর্ষ অবস্থানে রয়েছে। আর সবচেয়ে নিচে থাকা কুষ্টিয়া জেলার পাসের হার ৭৩ দশমিক ১৮। এই জেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৪১৬ জন।
 
 
ইত্তেফাক/ইউবি