চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরহাদ, ইমরান ও আহমেদ হোসেন রনি। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফরহাদ কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ইমরান চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পড়ালেখা শেষ করেছেন। রনি নগরীর মুরাদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী।
জানা গেছে, রাতভর বিশেষ অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ফরহাদকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী, ইমরানকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা ও রনিকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। এরা তিনজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।