একাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো:সাজ্জাদ হোসেন জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা এবং নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালন বিষয়ে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা, বাংলাদেশ বেতারের সংবাদদাতা মাহমুদ হোসেন প্রমুখ।