বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত : এম এ গনি

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তিসংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন নিজেই। দেশের মাটি  ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বোধ তাকে মহীরুহে পরিণত করেছিল।
 
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পর্তুগাল আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান একথা বলেন তিনি।
 
তিনি বলেন, ব্যক্তি শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। তাই তো তিনি তিনি চির জাগ্রত বাঙালির মানস পটে।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক বলেন, বঙ্গবন্ধু অসমাপ্ত সোনার বাংলা  সারাবাংলার জনগণের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাপ্ত করতে হবে।
 
যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সহসভাপতি অধ্যাপক আবুল হাসেম বলেন,  বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু  ইতিহাসের স্রষ্টা ও সৃষ্টির নায়ক। পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ বলেন, দুঃসময়ে যেমন বঙ্গবনধুর সৈনিকরা ঐক্যবদ্ধ ছিল তেমনি আজকে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
 
ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আগামীতে প্রবাসে অবস্থানরত জাতির জনক শেখ মুজিব এর খুনিদের দেশে ফিরিয়ে এনে কার্যকর করার জন্য প্রবাসে আওয়ামী লীগ এর সকলকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আহবান জানান।
 
পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে শওকত ওসমান এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন সহসভাপতি মহসিন, ফরহাদ মিয়া, মাহবুব, দেলোয়ার, বাবলু, মিথুন সহ আরো অনেকে।