বিয়ের দাবি না মানায় প্রেমিকের আত্মহত্যা

অনশন করেও বিয়ের দাবি না মানায় প্রেমিকার সামনেই বিষপানে আত্মহত্যা করলেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। নিহত সোয়েব হোসেন (২৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের বখা রাখালীয় গ্রামের মৃত মনির আহম্মেদ পাটোয়ারীর ছেলে। প্রেমিকা রুপা উপজেলার চরমোহনা ইউনিয়নের ছানা উল্ল্যার মেয়ে।
 
জানা গেছে, বিয়ের দাবিতে প্রেমিকা রুপা আক্তারের (২০) বাড়িতে বুধবার সকাল থেকে প্রেমিক সোয়েব হোসেন (২৮) অনশন করে আসছিলেন। দুইদিনেও দাবি না মানায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিক সোয়েব প্রেমিকা রুপার সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ সোয়েবকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। পরে রাতেই সোয়েব চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
শুক্রবার সকালে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 
সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস মিয়া ও স্থানীয় চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে ও মেয়ে দুই ইউনিয়নের হলেও তারা পাশাপাশি গ্রামের বাসিন্দা। ছানা উল্ল্যার মেয়ে রুপার সঙ্গে প্রায় তিন-চার বছর ধরে সোয়েবের প্রেমের সম্পর্ক
 
এ ঘটনায় রুপা ও তার অভিভাবকরা কোন মন্তব্য করতে রাজি হয়নি।
লক্ষ্মীপুর সদর থানার (ওসি) আব্দুল্লাহ আল মানুম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ