সাড়ে ৪ ঘণ্টা পর গাজীপুরের সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

 
প্রায় সাড়ে চার ঘণ্টা পর গাজীপুরের চন্দ্রা এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
 
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার কন্ট্রোল রুমের ইন্সপেক্টর রাশেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই।
 
IMG0
 
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের ১৩টি ইউনিট কাজ করেছে বলেও নিশ্চিত করেন তিনি।
 
অগ্নিকাণ্ডের কারণ প্রশ্নের জবাবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ কর্মকর্তা বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাটিক থেকে আগুনের সূত্রপাত।  ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।
 
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার কন্ট্রোলের অপারেটর ফরিদ।
 
 
ইত্তেফাক/কেকে
 

IMG0