মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামে খাবারে চেতনা নাশক মিশিয়ে একটি পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা মালামালসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা ।
শনিবার সকাল ১০ টার দিকে অচেতন অবস্থায় দুই মহিলাসহ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন হাজেরা বেগম (৭৫) , বদিয়ার রহমান (৫৫) , আনোয়ারা বেগম (৫০) এবং রাবি (১৬)। এদের মধ্যে হাজেরা বেগমের জ্ঞান ফেরেনি ।
শনিবার সকাল ১০টা বেজে গেলেও পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠছে না দেখে গ্রামবাসীরা উক্ত বাড়িতে গিয়ে পরিবারের ৪ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
গৃহস্বামী বদিয়ার রহমান সদর হাসপাতালের বেডে শুয়ে জানান, তার ২ ছেলে বিদেশে থাকে। কত টাকার মালামাল খোয়া গেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না । বাড়িতে গেলে জানা যাবে । তবে মোবাইল , স্ত্রীর গলার সোনার চেইন পাওয়া যাচ্ছে না।
সদর হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানাযায় , ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।