বগুড়ায় তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচী

রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধ্বংসের আয়োজনের অভিযোগ তুলে এর  প্রতিবাদে বগুড়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বগুড়া জেলা শাখার নেতা কর্মীরা । শনিবার বেলা ১১ টায় শহরের সাতমাথায় এই অবস্থান কর্মসূচী পালন করা হয় ।

 
জাতীয় কমিটি বগুড়া জেলা শাখার আহবায়ক মাহফুজুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম, বাসদ জেলা কমিটির আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু , ওয়াকার্স পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, গণসংহতি আন্দোলনের জেলা নেতা আব্দুর রশীদ, বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা কমিটির সদস্য শীতল সাহা প্রমুখ ।
 
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ নিয়ে সারাবিশ্বে জোর আওয়াজ উঠেছে বনাঞ্চল ও পরিবেশ রক্ষার।  এই সময়ে আমাদের সরকার দেশের ফুসফুস হিসেবে বিবেচিত বিষেশ্বর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে রামপালে ১৩২০ মেগাওয়াট ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দর বন ধ্বংসের ষড়যন্ত্র করছে।  বক্তারা অবিলম্বে এই তাপ বিদ্যুৎকেন্দ্র  চুক্তি বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।