মাগুরায় পিতলের মূর্তিসহ এক ‘জীনের বাদশাকে’ আটক করেছে ডিবি পুলিশ। জীনের বাদশা পরিচয় দিয়ে এক গৃহবধূর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শনিবার দুপুরে ডিবি পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত রহিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকসিংহডাংগা গ্রামের আবুল মিস্ত্রিও ছেলে।
ডিবি পুলিশের ওসি এনামুল হক জানান, আব্দুর রহিম মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আখিরন নেছা নামে এক গৃহবধূর কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়। শনিবার আব্দুর রহিম অখিরন নেছার বাড়িতে এসে তাকে কোটিপতি বানানোর কথা বলে একটি পিতলের মুর্তি দিয়ে আরও টাকা নেবার চেষ্টার সময় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিতিত্তে তাকে আটক করে। এব্যাপারে মাগুরা থানায় মামলা হযেছে।
ইত্তেফাক/এএম।