দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি শাখা কার্যালয়ে গত বুধবার দুপুরে শ্রমিক লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন অনুমোদিত এবং স্বাক্ষরিত ৪৫ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন শ্রমিক নেতা জাহিদুল ইসলাম রতন।
ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন, কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাবুবুল আলম, সহ-সভাপতি আবু সালেহ, সহ-সভাপতি একরামুল হক কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুন নবী মিলন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক তহুবার রহমান, সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আয়জাল হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বাবু মিয়া, দপ্তর সম্পাদক বকুল, সহ-দপ্তর সম্পাদক সাহিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল হক সোহাগ, সহ-ক্রীড়া সম্পাদক সামাদ, প্রচার সম্পাদক মশিউর রহমান, সহ-প্রচার সম্পাদক নাজিম উদ্দীন জিয়া, সংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সংস্কৃতিক সম্পাদক মো. বাচ্চু মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাপসী রানী।