এবার ফারাহ মো’র ডাবল

৫ হাজার মিটারের সোনা জিতে যুক্তরাজ্যের সর্বকালের সেরা সফল ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটে পরিণত হলেন ফারাহ। শনিবার রাতে ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে ডাবল ডাবলের মাইলফলক স্পর্শ করেন তিনি।
 
ডাবল ডাবলের কীর্তি গড়তে পেরে উচ্ছ্বসিত ফারাহ বলেন, ‘এটি প্রমাণ করে যে, লন্ডন অলিম্পিকে (৫ হাজার ও ১০ হাজার মিটারে) সোনা জেতা ফ্লুক ছিল না। দ্বিতীয়বার একই কীর্তি গড়তে পারা অসাধারণ, বিস্ময়কর। আমি এটি বিশ্বাসই করতে পারছি না।’
এর আগে চলমান রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে সোনা জিতেন ফারাহ। গত লন্ডন অলিম্পিকেও ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জয় করেছিলেন এই ব্রিটিশ তারকা।