রামগঞ্জে আয়েশা রেস্টুরেন্টে আগুন, অগ্নিদগ্ধ ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের আয়েশা রেস্টুরেন্টে রবিবার সকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের ঘটনা ঘটে। এসময় দোকানের কর্মচারী রফিক (৪৫), দেলোয়ার (৩৫) ফয়েজ (২০) বাবুলসহ (২২) ৪ জন অগ্নিদগ্ধ হন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
সূত্রে জানা গেছে, রবিবার সকালে আয়েশা রেস্টুরেন্টের রান্না ঘরের সিলিন্ডার লিক হয়ে গ্যাস বেরিয়ে যায়। প্রতিদিনের মতো দোকানের লোকজন রান্নাবান্নার কাজ শুরু করে চুলায় আগুন দেওয়ার সাথে সাথে আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই দোকানের কর্মচারী রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফয়েজ আলম ও বাবুল অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা এসে অগ্নিদগ্ধদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
আয়েশা রেস্টুরেন্টের মালিক আবু তাহের জানান, কর্মরত দোকানের লোকজন রেগুলেটার পরিবর্তন করতে গেলে গ্যাস বেরিয়ে যায়। এতে অন্য চুলার থেকে আগুনের সূত্রপাত হয়।