শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে ঘটনার সাথে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, ৫৩ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ সারোয়ারের নেতৃত্বে বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির মেইন সীমান্ত পিলার ১৭২-এর ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান চালায়। এমন সময় অজ্ঞাত এক ব্যক্তি বিজিবির টহল দলের অবস্থান টের পেয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে অন্ধকারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুইটি ইউএসএ পিস্তল, তিনটি ম্যাগজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।