যুক্তরাষ্ট্রের অ্যালাবামা রাজ্যের একটি গ্রামীণ এলাকায় পাঁচ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এদেরকে হত্যা কারা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মিসিসিপি রাজ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নিহত পাঁচ জনের একজন গর্ভবতী নারী। লাশগুলো একটি বাড়িতে পাওয়া যায়। নিহতদের সকলেই পরিণত বয়সের। বাড়িটিতে একটি শিশু থাকলেও তার কোন ক্ষতি করা হয়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকাণ্ডে বন্দুক ছাড়াও একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সন্দেহভাজন হত্যাকারী মিসিসিপির একটি শেরিফ অফিসে গিয়ে আত্মসমর্পণ করেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস