তুরস্কে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষের ধারণা ১২-১৪ বছরের এক শিশু এই হামলা করে থাকতে পারে। ইতোমধ্যে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গাজিয়ানটেপে হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব তীব্র নিন্দা জানিয়েছেন। হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।’
এছাড়া হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, মহাসচিব আশা করেন তুরস্কের কর্তৃপক্ষ দ্রুত এই হামলার বিচার করবেন। বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। এএফপি
ইত্তেফাক/এম্এইচ