সখীপুরে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

 
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানার ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।  
 
গ্রেফতারকৃতরা হলেন- সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে শামছুল হক, ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন, বগা প্রতিমা গ্রামের ফিরুজ খানের ছেলে মামুন খান, উপজেলার বুড়িরচালা গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, মৃত হায়দার মিয়ার ছেলে সেন্টু মিয়া ও আদম আলী,  দুর্গাপুর গ্রামের শামছুল হকের ছেলে আল আমিন এবং হারিঙ্গাচালা গ্রামের হাসমত আলীর ছেলে বাদশা মিয়া।
 
সখীপুর থানা ওসি মাকছুদুল আলম বলেন, রবিবার রাতে বিভিন্ন মামলায় (জিআর) গ্রেফতারি পরোয়ানার ৮ আসামিকে গ্রেফতার করে সোমবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।  
 
 
ইত্তেফাক/কেকে