নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ৭নং বিন্নাগনি গ্রামে ভীমরুলের কামড়ে সালমান হোসেন (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হযেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে। সালমান পৌর শহরের বিন্নাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। সে ওই গ্রামের ফজল মুন্সি বাড়ির আানোয়ার হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিন্নাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নূর হোসাইন সুমন ইত্তেফাককে জানান, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে কয়েকটি ভীমরুল আকস্মিকভাবে সালমানকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এএন