গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে সাচ্চু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি নেত্রকোনা সদরের কমরপুর গ্রামে।
রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, সাচ্চু মিয়া তার বড় ভাইসহ বেশ কয়েকজন কাজ করতে আসেন পাঘাচং এলাকায়। ঘটনার দিন সকালে সাচ্চু রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে সাচ্চু মিয়া ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুস ছাত্তার এর সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/এএন