চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান)ভর্তির আবেদন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অনলাইনে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক শাখার এক সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।
ভর্তি ফরমের মূল্য ৪৭৫ টাকা। তবে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আবেদন যোগ্যতাও কিছুটা শিথিল থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভর্তি কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন মুঠোফোনে ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য সহ একাডেমিক শাখার সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) ভর্তিচ্ছুরা ফরম উত্তোলনের যোগ্যতার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাবেন।
ইত্তেফাক/এএন