সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করছে দূরপাল্লার নৌশ্রমিকরা।
মঙ্গলবার থেকে নৌশ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে চার দফা দাবিতে তারা এ ধর্মঘট পালন করছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান বন্দরগুলো।
জানা গেছে, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, নৌপথে সন্ত্রাস-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণের দাবিতে বেলা ১২টা এক মিনিটে এ ধর্মঘট শুরু করে দূলপাল্লার শ্রমিকরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ্ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কর্মসূচিতে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।
ইত্তেফাক/এএসএমইউ