ফ্রান্সে আবারো প্রেসিডেন্ট পদে লড়বেন সারকোজি

২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।  মঙ্গলবার তার বই ‘এভরিথিং ফর ফ্রান্স’ এর প্রথম খন্ড উন্মোচনের সময় এমনটাই ঘোষণা দেন ৬১ বছর বয়সী এই রাজনীতিবিদ।
 
২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।  এরপর বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ তার স্থলাভিষিক্ত হন। এরপর থেকেই নিজের জনপ্রিয়তা হারাতে থাকেন সারকোজি। 
 
সারকোজি বলেন, ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি দেশের এই দুঃসময়ে নেতৃত্ব দেয়ার মতো শক্তি আমার আছে।’ স্কাই নিউজ
 
ইত্তেফাক/এমএইচ